তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের শীতার্ত মানুষ
পঞ্চগড় প্রতিনিধি-৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসের মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রার তীব্র শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের উত্তর জনপদ পঞ্চগড়ের মানুষ।
টানা শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বিপর্যস্ত পরিস্থিতিতে জনজীবনে নেমে এসেছে স্থবিররতা। তবে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সূর্যের মূখ দেখা যাওয়ায় বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। সারাদিনের কড়া রোদে কিছুটা স্বস্তি ফিরে আসে এই অঞ্চলের শীতার্ত মানুষগুলোর। তবে রোদের মধ্যে দুপুর থেকে শুরু হয়েছে আবারও উত্তরের কনকনে শীতল বাতাস। এতে করে রাতে শীতের তীব্রতা আরও বাড়ার শংকা করছেন শীতার্ত মানুষরা। তবে আবহাওয়া অফিস বলছে সর্বনিম্ন তাপমাত্রা এর চেয়ে বেশি কমার আভাস নেই। দিনে রোদ থাকলে সর্বনি¤œ তাপমাত্রা সামান্য বেড়ে যাবে।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে সূর্যের মূখ দেখা গেলেও উত্তরের কনকনে শীতল বাতাসের কারণে রোদের উষ্ণতা খুব কম অনুভ‚ত হয়েছিল। বাতাস ও কুয়াশার কারণে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে থাকে দেশের এই উত্তরের জেলা। মধ্যরাত থেকে বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির। হিম বাতাসে ঝরেছে শীতের পারদ। শীতের তীব্রতায় জর্জরিত শিশু ও বৃদ্ধরা। লাগাতার শীতের কারণে দ‚র্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষদের। কাজকর্ম কমে যাওয়ায় দিন কাটছে অভাব-অনটনের ভেতর। প্রয়োজনের বাইরে মানুষজন ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষের শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।
তীব্র শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের অভাবে পড়েছে প্রায় দুই লক্ষাধিক শীতার্ত মানুষ। এরই মধ্যে সরকারিভাবে প্রায় ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ব্যক্তি ও বেসরকারি পর্যায়ে আরও প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করা হলেও এখন শীতবস্ত্র পায়নি প্রায় দেড় লক্ষাধিক মানুষ। চলতি শীত আর বেশিদিন না থাকলেও যে কয়দিন থাকবে এ নিয়ে উৎকণ্ঠায় পঞ্চগড়ের শীতার্ত মানুষগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। তবে সকালেই সূর্য দেখা যাওয়ায় দিনের তাপমাত্রা বেড়ে গেছে। বিকাল ৩টায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা এর চেয়ে আর বেশি বাড়বে না। রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই অবস্থানে থাকবে। তবে দিনের রোদের কারণে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাবে। এতে করে দূর্ভোগ অনেকটাই লাঘব হবে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































